সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে লকডাউনের ঘোষণা আসার পর থেকে ঢাকার সাভারে গণপরিবহন সংকট ও বেশি ভাড়া আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২৮ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি এলাকায় সড়ক অবরোধ করে বিভিন্ন পোশাক কারখানার অপেক্ষারত শ্রমিকরা।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের বরাত দিয়ে ওসি সাজ্জাদ করিম জানান, সকালে রেডিওকলোনি এলাকায় দীর্ঘক্ষণ গাড়ি না পেয়ে অপেক্ষায় ছিলেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক। অপেক্ষার পর গাড়ি পেলেও ভাড়া বেশি আদায় করা হচ্ছে। এসময় বিক্ষুব্ধ কয়েকশ শ্রমিকের প্রতিবাদে ঢাকা-আরিচা মহসড়কের রেডিওকলোনি এলাকায় অবস্থান নেয়। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কটিতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সাভার থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝালে তারা সড়ক ছেড়ে দেয়।