সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

৯ হাজার মানুষ অবরুদ্ধ মারিউপোল ত্যাগ করেছেন: জেলেনস্কি

অনলাইন ডেস্ক :

গত একদিনে ৯ হাজারের বেশি মানুষ ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল ত্যাগ করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিয়ে সব মিলিয়ে এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ মানবিক করিডোর দিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।
জেলেনস্কি বলেছেন, একটি ‘মানবিক বিপর্যয়’ সৃষ্টি করতে রুশ সেনারা দেশটির সবচেয়ে বড় বড় শহর অবরোধ করছে। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ ইচ্ছাকৃত একটি কৌশল।’
এছাড়া তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব আবারও দেন। জেলেনস্কি বলেন ‘এটি সাক্ষাতের সময়, আলোচনার সময়।’