সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মাধবপুরে ট্রাকচাপায় রিকশার ৩ যাত্রী নিহত

সিলেটের মাধবপুরে ট্রাকচাপায় ব্যাটারি চালিত রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের ফায়ার সার্ভিস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের মফিজুল মিয়া (৩০), একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের আমসু মিয়া (২৮) ও পূর্ব মাধবপুর গ্রামের সামাদ মিয়া (৪৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের ফায়ার সার্ভিস রোডে একটি ট্রাক ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মফিজুল মিয়া মারা যান এবং গুরুতর আহত হন আমসু মিয়া ও সামাদ মিয়া। তাদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা দুজনও মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ হাইওয়ে থানায় আনা হয়েছে।

—ইউএনবি