সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভারতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৮, আহত ২০

ভারতের কর্ণাটক রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে রাজ্যের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানায়, বেসরকারি এ বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই শিক্ষার্থী। সকালে পাভাগাদা যাওয়ার পথে রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ৭৫ কিলোমিটারের বেশি দূরে তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। এক পর্যায়ে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পাভাগাদার কাছে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে।’

তিনি বলেন, ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। অন্য চারজন পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়া আহত ২০ জনকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাসের চালকের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এ ঘটনায় ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

—ইউএনবি