সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও চারজন।

শনিবার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা কাঁঠাল বাগান মোড় ও বাঘাইছড়ি উপজেলা দীঘিনালা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন-মাহেন্দ্র চালক হ্লাথোয়াইইচিং মারমা (৩২) ও মো.সামীম (৩০)।

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি হ্লাথোয়াইচিং মারমা তাংখালি পাড়া থেকে দুইজন যাত্রী নিয়ে বাঙ্গালহালিয়ার উদ্দেশ্যে রওনা হন। এক পর্যায়ে গাইন্দ্যা কাঁঠাল বাগান রাজস্থলী-চন্দ্রঘোনা প্রধান সড়কে চাউল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত দুই জনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ জানান,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ট্রাক ও মাহেন্দ্র গাড়ি দুটো জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনী প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে বাঘাইছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে জীপ (চাঁদের গাড়ী) উল্টে মো. শামীম (৩০) নামে এক হেলপার নিহত হয়েছে। এসময় গাড়ির চালকসহ আরও দুই সহযোগি আহত হয়েছে।গাড়িতে কাঠ ব্যতিত অন্য কোন যাত্রী ছিল না।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল দীঘিনালা উপজেলা হওয়ার কারণে দীঘিনালা পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।

—ইউএনবি