সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

রমজানে সিএনজি স্টেশন ৬ ঘণ্টা বন্ধ থাকবে

ফাইল ছবি

সারাদেশে রমজান মাসে সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ থাকবে।

বুধবার (৩০ মার্চ) রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের শুরু থেকে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে ঈদুল ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ থাকবে।

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার পরিপ্রেক্ষিতে পবিত্র রমাজন মাসে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানোর পেট্রোবাংলার সর্বশেষ এ সিদ্ধান্ত এসেছে।

বিজ্ঞপ্তিতে, সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করা হয়েছে।

—ইউএনবি