সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ব্যাংককে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে

অনলাইন ডেস্ক :

এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরি এশিয়ান গেমসে খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় হকি দলের। কিন্তু সেটা আর হচ্ছেনা, খেলতে হবে বাছাইপর্ব। জুনে এশিয়া কাপের আগে থাইল্যান্ডের ব্যাংককে ৬ মে থেকে এশিয়ান গেমসের বাছাইয়ে খেলতে হবে জিমি-আশরাফুলদের। স্বাগতিক চীনসহ আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এশিয়ার শীর্ষ পাঁচ দেশ সরাসরি এশিয়ান গেমসে খেলবে। এশিয়া র‌্যাংকিংয়ে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকায় এশিয়ন গেমসের বাছাইয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে। বাছাই টপকে ছয় যাবে এশিয়ান গেমসের মূল পর্বে। হঠাৎ করেই এশিয়ান হকি ফেডারেশনের এই সিদ্ধান্তে কিছুটা বিস্মিত বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন,’গত ২২ মার্চের দিকে বিষয়টি আমাদেরকে জানিয়েছিল। এতে আমরা কিছুটা অবাকই হয়েছি। এখন আমাদের সেভাবে পরিকল্পনা সাজাতে হবে। ‘কয়েকদিন আগেই ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টানা চতুর্থ বারের মত এই শিরোপা ঘরে তুলেছে সারোয়ার-জিমিরা।