সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আসছে ঈদে আবদুল হাদীর ‘অমর গান’

অনলাইন ডেস্ক :

বাংলা সংগীতের কিংবদন্তি সৈয়দ আবদুল হাদী। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও ২০০০ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন এই বরেণ্য কণ্ঠশিল্পী। তার গাওয়া অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কয়েকটি হলো- ‘এমনও তো প্রেম হয়’, ‘কেউ কোনোদিন আমারে তো কথা দিল না’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, পৃথিবীর পান্থশালায়’, ‘চলে যায় যদি কেউ’, ‘জন্ম থেকে জ¦লছি মাগো’, ‘আছেন আমার মোক্তার’, ‘মনে প্রেমের বাত্তি জ্বলে’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’ ইত্যাদি। অনেকদিন ধরেই অনিয়মিত তিনি গানের আঙিনায়। তবে সুখবর হলো আসছে রোজার ঈদে গান নিয়ে ফিরছেন তিনি। তার জন্য এই গানের আয়োজন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান। মুহিনের কাছে বিশেষ শ্রদ্ধার মানুষ সৈয়দ আবদুল হাদী। তার গায়কী, ব্যক্তিত্ব মুগ্ধ করে মুহিনকে। প্রিয় শিল্পীর জন্য গান তৈরি করতে পেরে তিনি আনন্দিত। মুহিন জানালেন, তার সুর ও সংগীতে সৈয়দ আবদুল হাদীর গাওয়া গানের শিরোনাম ‘অমর গান’। এ গানের কথা লিখেছেন জামাল হোসেন। সম্প্রতি এই গানের রেকর্ড শেষ হয়েছে। গানটি প্রকাশ হবে ভিডিও আকারে। ঈদ উপলক্ষে গানটি দেখা যাবে রঙ্গন মিউজিকের ব্যানারে। গানের কথা ও সুরের সঙ্গে তাল মিলিয়ে একটি গল্প বাছাই করা হয়েছে ‘অমর গান’র ভিডিওর জন্য। সেই ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। মুহিন খান বলেন, ‘সৈয়দ আবদুল হাদী স্যারের সঙ্গে গান করার অনুভূতি সবসময়ই অসাধারণ। এটা বলে বুঝানো যাবে না। খুব চমৎকার কথামালায় আমরা ‘অমর গান’ তৈরি করেছি। স্যারের কণ্ঠে এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছি আমি।’ মুহিন খান নিয়মিতই গান করে যাচ্ছেন। গাওয়ার পাশাপাশি তিনি সুর-সংগীতেও নিয়মিত। দেশের প্রায় সব কিংবদন্তি ও জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সঙ্গে গান করেছেন তিনি। কুমার শানু থেকে শুরু করে বিদেশি অনেক শিল্পীদের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।