সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

‘কাঁচা বাদাম’ গানে নাচলেন মাধুরী-রীতেশ

অনলাইন ডেস্ক :

সামাজিকমাধ্যমের কারণে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি তারকা বনে যান ভারতের পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সেই গানটি ভারতের সীমানা ছাড়িয়েও বিভিন্ন দেশের মানুষের মন ছুয়ে যায়। অনেক তারকারাও গানটির সঙ্গে নেচে তা পোস্ট করেছেন। এবার সেই দলে যোগ দিলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত ও বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। ‘কাঁচা বাদাম’ গানে কোমর দোলানোর সেই ভিডিও ইনস্ট্রাগ্রাম আইডিতে শেয়ার করেন মাধুরী। মাধুরীর পোস্ট করা সেই ভিডিও এখন সামাজিকমাধ্যমে ভাইরাল। ওই পোস্টের ক্যাপশনে মাধুরী লেখেন, ‘দারুণ আনন্দ করলাম। তাই নয় কি? রীতেশ দেশমুখ ধন্যবাদ আমার সঙ্গে এই গানে যোগ দেওয়ার জন্য।’ প্রায় চার দশক ধরে বলিউডের সিনেমায় কাজ করছেন মাধুরী। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মেও। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘দ্য ফেম গেম’-এ সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন তিনি। এটি নির্মাণ করছেন বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি।