সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আবারও মাঠে নামার স্বপ্ন দেখছেন আগুয়েরো

অনলাইন ডেস্ক :

শারীরিক অসুস্থতার কারণে আগেভাগে বাধ্য হয়েছেন অবসরের সিদ্ধান্ত নিতে। তবে ফুটবলের প্রতি ভালোবাসায় আবারও মাঠে নামার স্বপ্ন দেখছেন সের্হিও আগুয়েরো। পেশাদার ফুটবলে না হলেও খেলতে চান বিনোদন বা চ্যারিটিমূলক ম্যাচে। গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে নতুন চ্যালেঞ্জের খোঁজে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। ক্লাসিকোয় গোল করে দুর্দান্ত কিছুর আভাসও দেন তিনি। কিন্তু এরপরই বাঁধ সাধে প্রকৃতি। আক্রান্ত হন হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত রোগে। চিকিৎসকদের পরামর্শে এবং কোনো উপায় না দেখে গত ডিসেম্বরে ৩৩ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টেনে দেন আগুয়েরো। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারে ৪০০ টিরও বেশি গোল করেছেন তিনি। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে বুধবারের আলাপচারিতায় আগুয়েরো বলেন, মনের খোরাক মেটাতে খেলতে চান ফুটবল। “গত মঙ্গলবার হঠাৎ করেই আমার মনে হলো, আমি আবারও ফুটবল খেলতে পারি। চিকিৎসকরা আমাকে পাঁচ বা ছয় মাস মাঠের বাইরে থাকার কথা বলেছিলেন, কিন্তু আমি এখনই আবার অনুশীলন করতে চাই।” “আমি মনের ভালোলাগার জন্য খেলতে চাই। আমাকে মায়ামিতে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি সেখানে যাইনি।”