সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কাতার বিশ্বকাপে নিশ্চিত যে ২৯টি দেশ

অনলাইন ডেস্ক :

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়াযজ্ঞে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। এরইমধ্যে জায়গা নিশ্চিত করেছে ২৯টি দেশ। বাকি রয়েছে আরও ৩টি জায়গা। জায়গা নিশ্চিত করা ২৯টি দেশের মধ্যে এশিয়ার রয়েছে ৫টি। কাতার, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব। এর মধ্যে কাতার আয়োজক দেশ হওয়ার কারণে সরাসরি সুযোগ পাচ্ছে। ইউরোপ থেকে জায়গা নিশ্চিত করেছে ১২টি দেশ। সেগুলো হলো- জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স, ক্রেয়েশিয়া, স্পেন, সার্বিয়া, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও পোল্যান্ড। লাতিন আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে। আফ্রিকা অঞ্চল থেকে ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনেশিয়া ও ক্যামেরুন এবং কনকাকাফ অঞ্চল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
একনজরে কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়া দেশগুলো
কাতার, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স, ক্রেয়েশিয়া, স্পেন, সার্বিয়া, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, পোল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনেশিয়া, ক্যামেরুন, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।