সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রাদেশিক এক জনস্বাস্থ্য কর্মকর্তা।

শুক্রবার সন্ধ্যার দিকে হেরাত শহরের জেব্রাহিল এলাকায় এ ঘটনা ঘটে।

হেরাত আঞ্চলিক হাসপাতালের প্রধান মিরওয়াইস জালালি সিনহুয়াকে বলেছেন, ‘প্রাথমিক তথ্যের ভিত্তিতে গাড়ি বোমা বিস্ফোরণে দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের প্রাদেশিক রাজধানী হেরাত শহরের একটি আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে…।’

তিনি বলেন, আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে এখন পর্যন্ত এ হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি।