সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামের মানুষ শনিবার থেকে পবিত্র রমজান মাসের রোজা রাখা শুরু করেছেন।

হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের দায়িত্বরত মাওলানা জাকারিয়া চৌধুরী জানান, মাজারের ভক্তরা ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান ও ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। শুক্রবার রাতে ৪০টি গ্রামের ভক্তরা তারাবির নামাজ আদায় করেন। শনিবার ভোরে তারা সাহারি খেয়ে ভোর থেকে রোজ শুরু করেছেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বাসিন্দারা রোজা পালন এবং ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা উদযাপন করে আসছেন।

সৌদি আরবে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে দেশটিতে অনুষ্ঠানিকভাবে রোজা শুরু হয়েছে।

—ইউএনবি