সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বাজির দরে এগিয়ে ব্রাজিল

অনলাইন ডেস্ক :

এমনিতে প্রতিটি বিশ্বকাপে ফেভারিটদের কাতারেই থাকে ব্রাজিল। এবার তো বাছাইপর্বে তারা ছিল অপ্রতিরোধ্য। বিশ্বকাপ ড্রয়ের ঠিক আগে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে গেছে ৫ বছর পর। ড্রয়ের পর বিশ্বখ্যাত বাজির প্রতিষ্ঠানগুলোর দরে কাতার বিশ্বকাপের ফেভারিট বিশ্বকাপ ইতিহাসের সফলতম দলটিই। দোহায় শুক্রবার বিশ্বকাপের ড্রয়ে ব্রাজিল ঠাঁই পায় ‘জি’ গ্রুপে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে। গত বিশ্বকাপেও ব্রাজিলের গ্রুপসঙ্গী ছিল সার্বিয়া ও সুইজারল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠা ব্রাজিল শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে হেরে যায় বেলজিয়ামের কাছে। এবার এখনও পর্যন্ত বাজির দরে ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে নেইমার-ভিনিসিউসরাই। বিখ্যাত বাজির প্রতিষ্ঠান উইলিয়াম হিলের হিসাবে ব্রাজিলের পক্ষে বাজির দল ৫-১। এরপর আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স (১১-২), ইংল্যান্ড (৬-১), স্পেন (১৫-২) ও আর্জেন্টিনা (১১-১)। আরেক প্রতিষ্ঠান বেটএমজিএমও এগিয়ে রাখছে ব্রাজিলকেই, দরও একই (৫-১)। এরপর আছে যৌথভাবে ইংল্যান্ড ও ফ্রান্স (১১-২)। আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপের আসর বসবে কাতারে। এই প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে।