সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারালো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। আর সেটি কী দারুণভাবেই না খেলছে তারা। প্রথম ওয়ানডের পর এবার দ্বিতীয় ম্যাচেও সফরকারী নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়েছে তারা। শনিবার (২রা এপ্রিল) হ্যামিলটনে ডাচদের বিপক্ষে ১১৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে কিউইরা। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জিতে নিলো স্বাগতিকরা। এদিন, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় কিউইরা। সর্বোচ্চ ১৪০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক টম লাথাম। এ ছাড়া ডউগ ব্রাকওয়েল ৪১, হেনরি নিকোলস ১৯, ইস সধি ১৮ ও কলিন ডি গ্রান্ডহোম ১৬ রান করেন। পরে ব্যাটিংয়ে নেমে ৩৪.১ ওভারে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলটির পক্ষে বাস ডে লিডি ৩৭, ভিকরমজিৎ সিং ৩১ ও মিক্কেল রিপ্পন ১৮ রান করেন। কিউই বোলারদের মধ্যে মিচেল ব্রাকওয়েল ৩টি, ইস সধি ২টি, কাইল জেমিসন ২টি এবং ডউগ ব্রাকওয়েল, ব্লেয়ার টিকনার ও কলিন ডি গ্রান্ডহোম একটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন টম লাথাম। এই জয়ের মধ্য দিয়ে ওয়ানডে সুপার লিগে আট নম্বরে উঠে এলে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট তাদের।