সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকায় গ্রেপ্তার

২০২০ সালে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মতিঝিল জোন) এনামুল হক মিঠু জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকার শাপলা চত্বর থেকে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

দুই বছর আগে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের ‘ব্যর্থতা এবং দুর্নীতি’র বিরুদ্ধে লিফলেট বিতরণের সময় পুলিশ ইশরাককে গ্রেপ্তার করে।

জাতীয়তাবাদী শ্রমিক দল (দক্ষিণ) ‘মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে’ এই লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছে।

—ইউএনবি