সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

চীনে করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক :

চীনে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। বুধবার (৬ এপ্রিল) দেশটিতে মহামারি শুরুর পর এটি সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। ২০১৯ সালে চীনে করোনার প্রথম প্রাদুর্ভাব ঘটে। সে সময়ে দেশটি করোনা নিয়ন্ত্রণে যে শুন্য নীতি ঘোষণা করে তা এখন প্রচন্ড চাপের মুখে পড়ে গেছে। চলতি বছর মার্চ পর্যন্ত কর্তৃপক্ষ স্থানীয়ভাবে লকডাউন, গণপরীক্ষা এবং আন্তর্জাতিক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দৈনিক সংক্রমণ কম রাখতে পেরেছে। কিন্তু সম্প্রতি দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কর্মকর্তারা বলছেন, তারা সাংহাইয়ের কাছে তীব্র সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন। চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলছে, বুধবার নতুন করে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি। আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন। এদিকে চীনের ৮০শতাংশেরও বেশি সংক্রমণ বৃহত্তম নগরী সাংহাইয়ে হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আড়াইকোটি জনসংখ্যার এনগরীতে ধাপে ধাপে লকডাউন দেয়া হচ্ছে।