সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

মারিউপোলে আত্মসমর্পণের আল্টিমেটাম প্রত্যাখান ইউক্রেনীয় সেনাদের

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলে আত্মসমর্পণের যে সময় সীমা বেধে দিয়েছিল রুশ বাহিনী তাতে ইউক্রেনীয় যোদ্ধারা সাড়া দেয়নি। এ পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

শহরটির টহল পুলিশের প্রধান মিখাইল ভার্শিনিন রবিবার মারিউপোল টেলিভিশনকে বলেছেন, শিশুসহ অনেক মারিউপোল বেসামরিক নাগরিকও আজভস্টাল প্ল্যান্টে আশ্রয় নিচ্ছেন। তারা রাশিয়ান গোলাগুলি থেকে এবং যে কোনও দখলদার রাশিয়ান সৈন্যদের কাছ থেকে লুকিয়ে আছে।

এর আগে জীবন রক্ষার সুযোগ হিসেবে ইউক্রেনের সৈন্যদের রবিবারের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল রাশিয়া।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এই সপ্তাহে এবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, আমরা এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ের জন্য লড়াই করব।

তিনি বলেন, ‘ইউক্রেন সম্ভব হলে কূটনীতির মাধ্যমে যুদ্ধের লাগাম টানতে প্রস্তুত, তবে আমাদের আত্মসমর্পণের ইচ্ছা নেই।’

ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু পর মারিউপোলে রাশিয়ার হামলা চলছে এবং এতে হাজার হাজার বেসামরিক নাগরিক মারা গেছে । ইউক্রেনের এই বড় বন্দর নগরীটির পতন আগামী কয়েক দিনের মধ্যে হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদি মারিউপোলের পতন ঘটে, এটি হবে গত দুমাসের যুদ্ধে রাশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়।