সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চাঁপাইনাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে উপজেলার রাজবাড়ি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন, তুষার আলী (২৮), রতন আলী (২২), রুবেল (৩৫), রুবেল মিয়া (২৪) ও ফিরোজ মাহমুদ (৩০)। তাদের সবার বাড়ি উপজেলার রাজবাড়ি মোহাম্মদপুর এলাকায়।

র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত সোয়া ৭টার দিকে নাচোল উপজেলার রাজবাড়ি বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করে। সেই সঙ্গে পাঁচটি কম্পিউটার জব্দ করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘ দিন থেকে এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

—ইউএনবি