সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নাইজেরিয়ায় মেডিক্যাল সেন্টারের ৮ কর্মী অপহৃত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের এক মেডিক্যাল সেন্টার থেকে রোববার আট কর্মীকে অপহরণ করা হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। তবে স্থানীয়রা বলছে, অপহৃত লোকের সংখ্যা আরো বেশি।
স্থানীয় পুলিশের মুখপাত্র মোহাম্মদ জালিগ জানান, অজ্ঞাত বেশ কিছু বন্দুকধারী কাদুনা রাজ্যের একটি মেডিক্যাল সেন্টারে হামলা চালায়। এ সময় পুলিশের সাথে তাদের তুমুল সংঘর্ষ হয় এবং বন্দুকধারীরা আটজনকে অপহরণ করে।  পুলিশ ধারনা করছে মুক্তিপণের জন্য তাদের অপহরণ করা হয়েছে।
কিন্তু স্থানীয় বিভিন্ন সূত্র বলছে, ১৫ জনকে অপহরণ করা হয়েছে।

অপরাধী চক্র- যাদের কর্তৃপক্ষ ‘ডাকাত’ হিসেবে বিবেচনা কওে,তারা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপকভাবে সক্রিয়। তারা গ্রামে হামলা চালিয়ে গরু-বাছুর চুরি এবং মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ করে।