সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ছোট বোনের জামাই যখন মিথিলার নায়ক

বিনোদন ডেস্ক :

২০১৮ সালে বিয়ে করেন অভিনেতা ইরেশ যাকের। পাত্রী অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ছোট বোন মিম রশিদ। সেই সম্পর্কে মিথিলার বোন জামাই হচ্ছেন ইরেশ। মজার ঘটনা হলো, বাস্তব সম্পর্কের বাইরে এ দুই তারকা এবার হলেন নায়ক-নায়িকা। ঈদের জন্য তৈরি হয়েছে নাটক ‘মিড নাইট সান’। যেখানে তারা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ফরহাদ হোসেনের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। ইতোমধ্যেই এর শুটিং সম্পন্ন হয়েছে। আরিফ আহনাফ জানান, নাটকের গল্পে গভীর রাতে যাত্রা পথে দেখা হয় ইরেশ-মিথিলার। বেশ কিছু ঘটনাও ঘটে। তারপর একটা পর্যায়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। এক রাতের ঘটনা নিয়ে নাটকের গল্প। পরিচালক বলেন, ‘আমি যতদূর জানি, কেন্দ্রীয় ভূমিকায় এবারই প্রথম জুটি হয়ে ইরেশ যাকের ও রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করলেন। এটা মিষ্টি প্রেমের গল্প। কিছু চমকপ্রদ ঘটনাও আছে। গত সপ্তাহেই এর কাজ শেষ হয়েছে।’ জানা যায়, নাটকটি এনটিভির জন্য তৈরি হয়েছে। চ্যানেলটির ঈদ আয়োজনে এটি প্রচার হবে।