সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইভ্যালির সিইও রাসেলের জামিন মঞ্জুর

ফাইল ছবি

চেক প্রতারণার ৯টি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে রাসেলের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তিনি এখনই জামিনে মুক্তি পাচ্ছেন না।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে তার আইনজীবী আহসান হাবিব জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।

গত ৬ এপ্রিল ইভ্যালির সিইও মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনের ছয় মামলায় জামিন মঞ্জুর করেন আদালত।

ঢাকার মহানগর হাকিম আদালত বাদীর সঙ্গে আপস মীমাংসা শর্তে বিভিন্ন সময়ে তাদের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব।

অভিযান শেষে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গত ৬ এপ্রিল বিকাল পৌনে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শামীমা নাসরিন।

—ইউএনবি