সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আল-আকসা মসজিদে ফের সংঘর্ষ, ৯ ফিলিস্তিনি আহত

অনলাইন ডেস্ক :

জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে শুক্রবার ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইসরায়েলের ভেতরে একাধিক মারাত্মক হামলা এবং অধিকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযানের পর এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে গত সপ্তাহ থেকে নিয়মিত সংঘর্ষের ঘটনার ঘটছে।

এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে।

দুই ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আল আকসা মসজিদ প্রাঙ্গনের প্রবেশ গেটে পুলিশের দিকে পাথর ছুড়ে ফিলিস্তিনি যুবকরা। এরপর পুলিশ ভেতরে ঢুকে এবং রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়ে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ৯ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিরা এটাকে টেম্পল মাউন্ট হিসেবে বিবেচনা করে।