সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

যুদ্ধ বন্ধে বৈঠকে বসার ফের আহ্বান জানালেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে বৈঠকে বসতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে শনিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যিনি এই যুদ্ধ শুরু করেছেন তার পক্ষেই সম্ভব এটি শেষ করার।
জেলেনস্কি আরো বলেন, যদি উভয়ের এই সাক্ষাত রাশিয়া ও ইউক্রেনকে শান্তি স্থাপনের দিকে নিয়ে যায় তবে তিনি পুতিনের সাথে বসতে ভয় পান না।
প্রথম থেকেই রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসার জন্যে জেলেনস্কি আহ্বান জানিয়ে আসছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি এমন নয় যে আমি তার সাথে সাক্ষাত করতে চাইছি। বিষয়টি হলো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা।
এদিকে জেলেনস্কি আবারো সতর্ক করে বলেছেন, মারিওপোলের অবরুদ্ধ ইষ্পাত কারখানার বাদবাকী সৈন্যদের রাশিয়া হত্যা করলে তারা আর আলোচনায় বসবেন না।