সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। ২০১৯ সালের শেষ দিকে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ছড়িয়ে পড়েছে ২২০টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটিতে ২ বছরের কম সময়ের মধ্যে এত মৃত্যু দেখলো বিশ্ব।

করোনায় ৬ লাখের বেশি মৃত্যু নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই ব্রাজিল ও ভারতের অবস্থান। করোনায় বিশ্বে মোট শনাক্ত ১৮ কোটি ৪৯ লাখের বেশি।

এদিকে, করোনার ডেল্টা ধরনের প্রভাবে ইউরোপজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় এখনই দেশগুলোকে বিধিনিষেধ তুলে না নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত দেশগুলোর ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে বলেও সতর্ক করে সংস্থাটি।