সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘গণপথ’ সিনেমা থেকে বাদ নোরা

অনলাইন ডেস্ক :

বিকাশ বাহুলের আসন্ন সিনেমা ‘গণপথ’। এতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করবেন টাইগার শ্রফ। চরিত্রের প্রয়োজনে নিজেকে তৈরি করছেন তিনি। দুইটি গল্প একসঙ্গে থাকায় সিনেমাটির দুই নায়িকার প্রয়োজন। এতে প্রথম পছন্দ করা হয় কৃতী সেননকে। দ্বিতীয় নায়িকার জন্য মিডিয়াপাড়া থেকে সবখানেই গুজব ওঠে নোরা ফাতেহির কথা। তবে সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, বিকাশ বাহুলের সিনেমা থেকে বাদ পড়ছেন নোরা। সিনেমাটির জন্য অনেক আগে থেকেই নোরার সঙ্গে কথা পাকাপোক্ত করে রেখেছিলেন পরিচালক। তবে নায়িকার পিআর এজেন্সি থেকে অতিরিক্ত মাত্রায় খবরটি ছড়িয়ে পড়ায় ক্ষুব্দ হয়েছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। অনেকটা শাস্তি দিতেই নাকি নোরাকে বাদ দিয়েছেন তিনি। ইতিমধ্যে সিনেমাটির পরিচালক তাদের নতুন নায়িকা খোঁজার সন্ধানে বের হয়েছেন। কৃতী স্যাননকে সিনেমাটির দুই গল্পে দেখা গেলেও আরো একটি চরিত্রের জন্য নেওয়া হতে পারে নুপুর সাননকে।