সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পুনরায় নির্বাচিত হওয়ায় ম্যাক্রোঁকে মোদির শুভেচ্ছা

টানা দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সোমবার এমানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ম্যাক্রোঁকে ‘বন্ধু’ অভিহিত করে ভারতের প্রধানমন্ত্রী টুইটারে বলেন, ‘দিল্লি এবং প্যারিসের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করতে ফরাসি নেতার সাথে কাজ করার জন্য উন্মুখ ।’

মোদি লেখেন, ‘আমার বন্ধুকে অভিনন্দন। এমানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হচ্ছেন! আমি ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য একসাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।’

আগামী সপ্তাহে মোদি পাঁচ দিনের সফরে ইউরোপ সফরে যাওয়ার কথা রয়েছে। ২ থেকে ৬ মে পর্যন্ত প্রস্তাবিত সফরে তিনি ফরাসি প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

রবিবার কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লা পেনকে হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমানুয়েল ম্যাক্রোঁ।

—ইউএনবি