সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গাছের সঙ্গে ধাক্কায় চালকের সহকারী নিহত, আহত ২

মাগুরার শালিখায় তেলবাহী একটি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারী নিত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

রবিবার বিকালে মাগুরা-যশোর সড়কে উপজেলার সীমাখালীর হাজামবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান (২৪) খুলনার খালিশপুরের পদ্মা রোড, গোয়ালপাড়ার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

আহতরা হলেন- চালক জাহিদুল ইসলাম ও তার আরেক সহযোগী ইমন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রাকটি দ্রুত গতিতে খুলনার তেলের ডিপোর দিকে যাচ্ছিল। একপর্যায় মাগুরার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ট্রাক চালকের সহকারী মেহেদী হাসান নিহত হন। পরে শালিখা থানা পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি