সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

তামিলনাড়ুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে একটি মন্দিরের রথে চড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও ১৫ জন।

রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে রাজ্যের থাঞ্জাভুর জেলার কালিমেদুতে এ দুর্ঘটনা ঘটে।

তামিলনাড়ুর পুলিশ মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে আসার পর রথটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন তিনি ‘গভীরভাবে শোকাহত’।

শোকাহত পরিবারগুলোকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।