সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দুর্নীতির দায়ে অভিযুক্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে। বুধবার সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত এই রায় দিয়েছেন।

যদিও গত বছর সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়া সু চি, একজন শীর্ষ রাজনৈতিক সহকর্মীর কাছ থেকে ঘুষ হিসাবে স্বর্ণ এবং কয়েক হাজার ডলার গ্রহণ করার অভিযোগ অস্বীকার করেছেন।

তার সমর্থকরা এবং স্বাধীন আইন বিশেষজ্ঞরা মনে করেন, এ রায়ের মাধ্যমে সু চিকে অসম্মান এবং ৭৬ বছর বয়সী এ নেতাকে রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফিরে আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হযেছে।

অনেকেই সু চির সাজার সিদ্ধান্ত সামরিক বাহিনীর ক্ষমতা দখলকে বৈধতা দেয়ার অন্যতম পদক্ষেপ বলে মনে করছেন।

তিনি ইতোমধ্যে অন্যান্য মামলায় ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত আছেন এবং আরও ১০ টি দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন।

বুধবারের এ রায়ের খবর নাম প্রকাশে অপারগ এক আইনি কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সু চির এ বিচার কার্যক্রম গণমাধ্যম ও দর্শকদের দেখার সুযোগ দেয়া হয়নি। এছাড়া এই নেত্রীর পক্ষের আইনজীবীদেরও গণমাধ্যমে তথ্য প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।