সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিশ্বে করোনায় একদিনে ১ হাজার ৬৯৫ মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্ব করোনায় একদিনে এক হাজার ৬৯৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬২ লাখ ৩৫ হাজার ছাড়াল। আগের দিন শনিবার মৃতের সংখ্যা ছিল ৬২ লাখ ৩৩ হাজার ৬২৮ জন।।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ২০৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৩৫ হাজার ৩২৩ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৩ হাজার ৭১২ জন।

রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ১৭ হাজার ১৯১ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ৩১৯ জনে পৌঁছেছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৭৫ হাজার ৮৬৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৮০৩ জনে।