সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চীনে ভবনধসে নিহত বেড়ে ৫৩

অনলাইন ডেস্ক :

মধ্য চীনে এক সপ্তাহ আগে হওয়া একটি ভবনধসের ঘটনায় এ পর্যন্ত ৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এক সপ্তাহের অনুসন্ধানে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে , দুর্ঘটনাস্থলের অনুসন্ধান কাজ সমাপ্ত ঘোষণা করা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ২৯ এপ্রিল বিকালে চাংশা শহরের আবাসিক ও বাণিজ্যিক ভবনটি হঠাৎ করে ধসে পড়ে।

দেশটির ভবন তৈরির নীতিমালা উপেক্ষা ও অনন্য নিয়ম লঙ্ঘনের সন্দেহে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে- ভবনের মালিক, নকশা ও নির্মাণের দায়িত্বে থাকা তিনজন এবং অন্য পাঁচজন যারা ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলায় গেস্ট হাউসে নিরাপত্তার দায়িত্বে ছিলো।

এছাড়াও ভবনটিতে ফ্লাট, একটি ক্যাফে ও একটি রেস্তোরাঁও ছিল।