সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

৪ নভোচারীকে নিয়ে ফিরেছে স্পেসএক্স

অনলাইন ডেস্ক :

স্পেসএক্স শুক্রবার মেক্সিকো উপসাগরে চার নভোচারীকে নিয়ে ফেরত এসেছে।

ক্যাপসুলে থাকা তিন মার্কিন মহাকাশচারী এবং একজন জার্মান নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে টাম্পার কাছে ফ্লোরিডা উপকূল পাড়ি দিয়েছে।

নাসার রাজা চারি, টম মার্শবার্ন এবং কায়লা ব্যারন এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির ম্যাথিয়াস মাউরকে স্টেশনে থাকা সাত মহাকাশচারী উষ্ণ অর্ভ্যথনা জানান।

ম্যাথিয়াস মাউর বলেন, ‘এটি একটি ছয় মাসের মিশনের সমাপ্তি, কিন্তু আমি মনে করি মহাকাশ স্বপ্ন বেঁচে আছে।’

স্পেসএক্স গত সপ্তাহে একটি চার্টার ট্রিপ শেষ করেছে।

মাস্কের কোম্পানি দুই বছরেরও কম সময়ে ২৬ জনকে মহাকাশে পাঠিয়েছে। এর মধ্যে আটজন মহাকাশ পর্যটক ছিলেন।