Skip to content

Upcoming
Germany
0-0
Curaçao
Source: ESPN

বিশ্বে করোনায় আক্রান্ত ৫১ কোটি ৭০ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৯৭১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৫০ হাজার ৫২৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৭৪৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৭ হাজার ৫০৩ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৯৮ হাজার ৭৪৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ২৪ জনে।