সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নিউ জিল্যান্ডের কোচিং স্টাফে লুক রাইট

অনলাইন ডেস্ক :

ঠাসা সূচিতে ক্রিকেটারদের মতো কোচিং স্টাফের সদস্যরাও হয়ে উঠতে পারেন ক্লান্ত। এই ভাবনায় কোচিং বিভাগের সদস্য বাড়িয়েছে নিউ জিল্যান্ড। একেক সিরিজে দায়িত্বভার থাকবে একেকজনের কাঁধে। এই পরিকল্পনায় লুক রাইটকে কোচিং স্টাফে যোগ করেছে নিউ জিল্যান্ড। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে আসছে সীমিত ওভারের সিরিজে দলটির সঙ্গে থাকবেন ইংল্যান্ডের হয়ে ৫০ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান ডিওন ইব্রাহিমকেও যোগ করা হয়েছে কোচিং স্টাফে। নিউ জিল্যান্ডের প্রাদেশিক প্রতিযোগিতায় ওটাগোর প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া ইংলিশদের বিপক্ষে তিন টেস্টের সিরিজে থাকবেন ২৯ টেস্ট খেলা এই ক্রিকেটার। বোলিং কোচ শেন জার্গেনসেন ও ব্যাটিং কোচ লুক রনকির সঙ্গে রাখা হয়েছে সাবেক দুই কিউই ক্রিকেটার ডিন ব্রাউনলি ও গ্রায়েম অলড্রিজকে। আয়ারল্যান্ড সফরে থাকবেন না নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। ওই সিরিজে দায়িত্ব পালন করবেন জার্গেনসেন। স্টেড ফিরবেন পরের সিরিজেই, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তাকে পাবে দল। এই সময় বিশ্রাম দেওয়া হবে জার্গেনসেন ও রনকিকে। তাদের দুই জনের জায়গায় স্টেডের সহকারী হিসেবে থাকবেন ব্রাউনলি ও অলড্রিজ।