সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইন্টারেই থাকতে চান লাউতারো মার্তিনেজ

অনলাইন ডেস্ক :

ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ চলতি মৌসুমে রয়েছেন বেশ ছন্দে। এই বছর ১৭টি গোল করেছেন, চলতি বছরে এ পরিমাণ গোল করতে পারেননি বিশ্বের আর কোনো ফুটবলারই। দুর্দান্ত ফর্মে থাকা এই মার্টিনেজকে পেতে মুখিয়ে আছে বেশ কিছু ক্লাব। তবে আপাতত মার্টিনেজের ক্লাব বদল করার কোনো ইচ্ছাই নেই বলেই জানিয়েছেন তাঁর এজেন্ট আলেহান্দ্রো কামানো। ইংলিশ ক্লাব আর্সেনাল মার্টিনেজকে পেতে আগ্রহী। আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্সও আছে দৌড়ে। তবে দল পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্টিনেজের এজেন্ট। উরুগুইয়ান রেডিও ষ্টেশন রেডিও কলোনিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কামানো বলেন, ‘আমরা ট্রান্সফারের কথা ভাবছি না। ইন্টারে সে বেশ সুখে আছে। শহরটাও অসাধারণ। মাঝমধ্যে গণমাধ্যম প্রচার করে যে লাউতারো ইন্টার ছাড়তে চায়, যা মানুষকে আনন্দ দেয়। ’ ইতালিতে দুর্দান্ত খেলছেন মার্টিনেজ। তাই ইতালি ছেড়ে কোনো ঝুঁকি নেওয়ার ইচ্ছে মার্টিনেজের নেই বলে জানান কামানো। এ সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়া তার জন্য ভুল সিদ্ধান্ত হতে পারেও বলে মনে করেন তিনি। বর্তমানে মার্টিনেজের আসল লক্ষ্য ইন্টার মিলানকে সিরি আ’র শিরোপা জেতানো।