সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইসরাইলি বাহিনীর গুলিতে আলজাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহত

অনলাইন ডেস্ক :

অধিকৃত পশ্চিম তীরে শিরিন আবু আকলেহ নামে আলজাজিরার এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বুধবার (১১ মে) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

পশ্চিম তীর থেকে আল জাজিরার আরেকজন সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান, জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে দখলদাররা।

ফিলিস্তিনের শহর রামাল্লা থেকে ইব্রাহিম আরও বলেন, আমরা এখন জানতে পারছি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে মৃত ঘোষণা করেছে। শিরীন ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরের উত্তরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের অভিযান কাভার করছিলেন। তখন তার মাথায় গুলি লাগে। শিরীনের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য এটা এক ভয়াবহ অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, শিরীন খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার (জাগরণ) শুরু থেকে তিনি আল-জাজিরার সঙ্গে কাজ করছিলেন।