সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৬ নারী

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ছয় নারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। বুধবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন-মাগুরার আব্দুস শুকুরের মেয়ে মৌমিতা (২২), যশোরের শার্শা উপজেলার গফফার আলীর মেয়ে জরিনা বেগম (২৩), ঢাকার ইদ্রিস আলীর মেয়ে মিতু আক্তার (২০), একই এলাকার আবিদ মিয়ার মেয়ে সীমু (২২), জব্বার খানের মেয়ে জারা খান (২১) ও শেরপুরের জাবেদ আক্তারের মেয়ে রিয়া আক্তার (২১)।

জাস্টিস অ্যান্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারীরা তাদের ভারতে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।

—ইউএনবি