সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

খুলনায় সয়াবিন ও পাম তেল জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

খুলনার তিনটি প্রতি‌ষ্ঠানে অভিযান চা‌লি‌য়ে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল জব্দ করছে ভ্রাম‌্যমাণ আদালত। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বৃহস্পতিবরা সকাল সোয়া ১০টা থে‌কে অভিযান শুরু হ‌য়ে চ‌লে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।

র‌্যাব ৬ এর পু‌লিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মজুদ ৭৩ হাজার ৩২ লিটার সয়া‌বিন ও এক লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল জব্দ করা হয়েছে। পরে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অভিযান চলাকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—ইউএনবি