সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সুরমা-কুশিয়ারা বিপদসীমায়, দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ

বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীগুলোর পানি বেড়েই চলেছে। প্রধান দুই নদী-সুরমা ও কুশিয়ারা এখন বিপদসীমার (ডেঞ্জার জোন) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া পানি বৃদ্ধির কারণে ইতোমধ্যেই সিলেটের ফসলি জমি তলিয়ে গেছে। জেলার নিম্নাঞ্চল তলিয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ।

বরিবার সকালে নদীগুলোর পানিসীমার সর্বশেষ তথ্য জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

তথ্য মতে, সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১ দশমিক ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গতকালের চেয়ে বেশি। শনিবার সন্ধ্যায় সিলেট পয়েন্টে পানি ছিল ১০ দশমিক ৫১ সেন্টিমিটার। বরিবার সকালে পানিসীমা দাঁড়িয়েছে ১০ দশমিক ৬২ সেন্টিমিটার।

কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে রবিবার সকালে বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ নদীর পানি শেরপুর পয়েন্টে বেড়েছে। যা শনিবার সন্ধ্যায় এ পয়েন্টে পানিসীমা ছিল ৬ দশমিক ৭০ সেন্টিমিটার, রবিবার সকাল ৯টায় পানিসীমা হয় ৭ দশমিক ৭৩ সেন্টিমিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও পানি বেড়েছে। এখানে শনিবার সন্ধ্যায় পানিসীমা ছিল ৮ দশমিক ০৯ সেন্টিমিটার; যা রবিবার সকালে পানিসীমা দাঁড়ায় ৮ দশমিক ৫০ সেন্টিমিটার।

এদিকে, গোয়াইনঘাটের সারি নদীর পানি বিপদসীমার ০.৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানিবৃদ্ধির কারণে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। বিভিন্ন জায়গায় উপজেলা সদরের সাথে যোগাযোগের প্রধান সড়কগুলো এখন পানির নিচে। শত শত ফসলি জমি ডুবে আছে।

এছাড়া সিলেটের পাঁচ উপজেলায় বন্যার্ত মানুষের জন্য ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

—ইউএনবি