Skip to content

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের সভাকক্ষে ইতালির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস আয়োজিত সভায় সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির (সিবিসিপিসি) সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় শিশু সুরক্ষাবিষয়ক চলমান কার্যক্রম, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রমকে স্থানীয় বাস্তবতা ও বিদ্যমান নীতিমালার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।

এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মণ্ডল বলেন, ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের নিরাপদ, সহায়ক ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে এবং প্রান্তিক শিশুরাও সমতার ভিত্তিতে শিক্ষার সুযোগ পাবে।’

সমন্বয় ও পরামর্শ সভায় সিবিসিপিসির সভাপতি আল আমিন, সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকার, টেরেডেস হোমস প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/