সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ৬টার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাসেল শেখ ওরফে হাসুম (৩৯) দেওয়াডাঙ্গা গ্রামের আকবর শেখের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানি ছিলেন। এ ঘটনায় সন্দেহভাজন মিলন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মিলন শেখ ওই গ্রামের গফফার শেখের ছেলে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিলন শেখ, হাসুম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত ৩টার দিকে আবার বাড়িতে পৌঁছে দিলে তিনি নিজ ঘরে যেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে নিজ ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হাসুম শেখের মৃত্যুকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় বাসিন্দারা মিলন শেখ নামে একজনকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিতে গেলে একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য মিলন শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/