সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে ফৌজদারি অপরাধের দন্ড নিরূপণ বিষয়ক সেমিনার

রংপুরে ফৌজদারি অপরাধের দন্ড নিরূপণ বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক সেমিনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা এতে সভাপতিত্ব করেন।

সেমিনারে অপরাধের জন্য শাস্তি নিশ্চিত করা, ন্যূনতম ও সর্বোচ্চ দন্ডের যৌক্তিক সীমা নির্ধারণ, দণ্ডিতদের জরিমানার অংক বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ ও বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা বন্ধ করাসহ নানা সুপারিশ তুলে ধরা হয়।

আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী ,পিপি এড আবতাফ হোসেন সহ বিভিন্ন আদালতের বিচারকগণ, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/