সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

তামিমের সেঞ্চুরির পর মুশফিক-লিটনের ফিফটিতে চাপে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তামিমের সেঞ্চুরির পর মুশফিকুর রহিম ও লিটন দাসও ফিফটি করেছেন।

তৃতীয় দিন শেষে বাংলাদেশ ১০৭ ওভারে তিন উইকেট হারিয়ে ৩১৮ রানে ব্যাট করছে। এদিন মুশফিক ও লিটন যথাক্রমে ৫৩ ও ৫৪ রানে অপরাজিত রয়েছেন।

মঙ্গলবার তামিম ও মাহমুদুল্লাহ দিনের শুরুটা ভালো করলেও মাহমুদুল্লাহর বিদায়ের পরই একের পর এক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হককে হারায় বাংলাদেশ। এসময় নাজমুল ১ ও মুমিনুল ২ রান করেন।

শেষ ১০ টেস্ট ইনিংসে এটি মুমিনুলের সপ্তমবার এক অঙ্কের স্কোর।

মুশফিক ও লিটন একটি করে অর্ধশতক করার আগে, তামিম ইকবাল টেস্টে তার দশম সেঞ্চুরি করেন এবং মাহমুদুল হাসান জয় ফিফটি করেন।

৫৮ রানে মাহমুদুল্লাহ আউট হয়ে গেলেও শ্রীলঙ্কার বোলারদের চাপে রাখেন তামিম। তবে শেষ পর্যন্ত ১৩৩ রান করে সাঁজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

চতুর্থ উইকেট জুটিতে মুশফিক ও লিটন ৯৮ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা দুটি ও আসিথা ফার্নান্দো একটি উইকেট নেন।

এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের অসাধারণ ১৯৯ রানে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করেন। তার সঙ্গে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল একটি করে অর্ধশতক করেন।

বাংলাদেশের হয়ে ডানহাতি স্পিনার নাঈম হাসান ১০৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন;এই ফরম্যাটে এটাই তার সর্বাধিক উইকেট সংগ্রহ। এছাড়া সাকিব আল হাসান তিনটি ও তাইজুল ইসলাম একটি উইকেট নেন।

—ইউএনবি