সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আরও ১০দিন ইডির হেফাজতে থাকবেন পিকে হালদার

কলকাতার একটি বিশেষ আদালত বাংলাদেশি ব্যবসায়ী প্রশান্ত কুমার (পিকে) হালদারের ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে থাকার মেয়াদ আরও ১০ দিন বাড়িয়েছে।

যদিও ইডি হালদারকে ‘জিজ্ঞাসাবাদ করার জন্য’ আরও দুই সপ্তাহ চেয়েছিল,তবে মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালত সংস্থাটিকে ১০ দিন সময় দেয়।

শুক্রবার পশ্চিমবঙ্গে ইডির অভিযানে গ্রেপ্তার হওয়া হালদার ও তার দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঙ্গলবার শেষ হয়েছে।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি হালদার বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনার পর থেকে পলাতক ছিলেন।

তার দুই সহযোগী প্রীতিশ কুমার হালদার ও প্রাণেশ কুমার হালদারও তার সঙ্গে পলাতক ছিলেন।

শুক্রবার ওপার বাংলার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

দেশটির অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিকে হালদার জালিয়াতি করে শিবশঙ্কর হালদার নামে একজন ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।’

অধিদপ্তর জানিয়েছে, এই তিনজনই জালিয়াতি নথির ভিত্তিতে ভারতে কোম্পানিটি স্থানান্তর করেছে।

—ইউএনবি