সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ভোলায় ট্রাক-অটোরিকসাসহ বেইলি ব্রিজ ভেঙে খালে, আহত ৩

ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজারের বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক ও অটোরিকশা খালে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় খালের ওপর নতুন করে গার্ডার ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। নির্মাণাধীন ব্রিজের পাশেই যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সকালের দিকে পাথর বোঝাই একটি ট্রাক সড়ক ও জনপথের ওই বেইলি ব্রিজ দিয়ে পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে অটোরিকশাসহ ট্রাকটি খালে পড়ে যায়। এতে ওই ট্রাকের চালকসহ তিনজন আহত হন।

স্থানীয়রা যাত্রীদেরকে উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে লালমোহন থানা পুলিশ ও ভোলা ফায়ার সার্ভিস যৌথ অভিযানে নেমে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.নাজমুল ইসলাম জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় ভোলা-চরফ্যাশন সড়কের বাস ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আগামী বুধবারের মধ্যে ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা যাবে বলে জানান তিনি।

—ইউএনবি