সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এক বছরের কারাদন্ডের মুখে ভারতের সাবেক ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

চার বছর আগের রায়ে তিন বছরের সাজা কমে নেমে এসেছিল স্রেফ ১ হাজার রূপি জরিমানায়। তবে আদালত সেই মামলার রিভিউ করার পর বদলে গেল শাস্তি। এক বছরের জন্য ভারতের সাবেক ব্যাটসম্যান নভজাত সিং সিধুকে কারাদন্ড দিল দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতি এএম খানউইলকার এবং সঞ্জয় কিষান কাউলের বেঞ্চ বৃহস্পতিবার এই আদালতেরই ২০১৮ সালের রায় পর্যালোচনা করে এই রায় দেন। ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাঞ্জাবের পাতিয়ালায় গুরনাম সিং নামের একজনের সঙ্গে হাতাহাতি হয় সিধুর। পরে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হলে মামলা হয় সিধুর বিরুদ্ধে। ২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট হত্যার অপরাধে সিধুকে দোষী সাব্যস্ত করেন এবং তিন বছরের কারাদন্ড দেয়। পরে ২০১৮ সালে সিধুর তিন বছরের কারাদন্ড কমিয়ে ১ হাজার রুপি জরিমানা করে সুপ্রিম কোর্ট। সেই আদেশ পর্যালোচনা করে এবার নতুন রায় ঘোষণা হলো। আর্থিক জরিমানা ছাড়াও এখন এক বছরের কারাদন্ড ভোগ করতে হবে সিধুকে। তবে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে পারবেন ৫১ টেস্ট ও ১৩৬ ওয়ানডে খেলা এই ক্রিকেটার।