সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মোহনবাগান দলে কিংসের বিপক্ষে নেই তিরি

অনলাইন ডেস্ক :

এএফসি কাপই শেষ হয়ে গেছে তিরি’র! মোহনবাগানের এই স্প্যানিশ ডিফেন্ডারের এসিএল ইনজুরিতে পড়েছেন গোকুলাম কেরালার ম্যাচে। এই সেন্টার ব্যাকের অনুপস্থিতি বড় সুখবর হয়ে এসেছে বসুন্ধরা কিংসের জন্য। নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে মাজিয়া স্পোর্টসকে হারানো বাংলাদেশ চ্যাম্পিয়নরা আগামী ২১ মে মুখোমুিখ হবে এটিকে মোহনবাগানের। ধারণা করা হয়েছিল ‘ডি’ গ্রুপের তিন ম্যাচের মধ্যে এটিই সবচেয়ে কঠিন বাধা হবে কিংসের জন্য। কিন্তু আইএসএল চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে গোকুলাম কেরালার কাছে হেরে হিসাব-নিকাশ বদলে দিয়েছে। তিরি’র বদলি হয়ে নামা আশুতোষ মেহতার বাজে ডিফেন্ডিংয়ের কারণে তারা দুই গোল হজম করেছে। মাঠে হারের সঙ্গে আছে তিরিকে হারানোর ধাক্কা। যেটুকু খবর, এসিএল ইনজুরি এই স্প্যানিশ ডিফেন্ডারকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে কয়েক মাসের জন্য।