সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কোরিয়ার সঙ্গে পারলো না বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আর্চারি ওয়ার্ল্ড কাপে (স্টেজ-২) রিকার্ভ পুরুষ দলগত বিভাগের এলিমিনেশন রাউন্ডে আলো ছড়ানো বাংলাদেশ ছন্দ ধরে রাখতে পারেনি। প্রি-কোয়ার্টার ফাইনালে বিবর্ণ পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে ছিটকে গেছে তারা। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে বৃহস্পতিবার এলিমিনেশন রাউন্ডে অস্ট্রেলিয়াকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। প্রথম সেটে ৫৬-৫৫ ব্যবধানে এগিয়ে যাওয়া দল দ্বিতীয় সেট জিতে নেয় ৫৪-৫২ পয়েন্টে। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও আবদুর রহমান আলিফে গড়া দল তৃতীয় সেটটি জেতে ৫৭-৫৪ ব্যবধানে। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ সেটে হেরে যায় বাংলাদেশ। শুরুর দুই সেট ৫৮-৫৬ ও ৫৬-৫৩ পয়েন্টে হেরে যাওয়ার পর রোমান-আলিফরা যা একটু লড়াই করে তৃতীয় সেটে; ড্র করে ৫৮-৫৮ পয়েন্টে। তবে শুরুর দুই সেট হারের মাশুল দিয়ে ছিটকে যায় তারা।