সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মিরপুর টেস্টেও নেই মিরাজ

অনলাইন ডেস্ক :

শঙ্কটা যতটা ছিল, মেহেদী হাসান মিরাজের আঙুলের চোট ভোগাচ্ছে আরও বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর মিরপুর টেস্টেও খেলতে পারছেন না এই অফ স্পিনার। চট্টগ্রাম টেস্টের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে মিরপুর টেস্টের দল ঘোষণা করে বিসিবি। ১৬ সদস্যের দলে নেই মিরাজের নাম। চোটের কারণে পেসার শরিফুল ইসলামের ছিটকে পড়ার খবর জানানো হয় দল ঘোষণার আগেই। শরিফুলের বদলে নেওয়া হয়নি আর কাউকে। স্কোয়াডে পেসার আছেন চার জন-সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, রেজাউর রহমান ও শহিদুল ইসলাম। চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে পরিবর্তন ¯্রফে শরিফুলের না থাকাই। মিরাজ আঙুলে চোট পান গত ২৪ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে। তামিম ইকবালের ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠায় চিড় ধরা পড়ে তার। তখন বলা হয়েছিল, দুই সপ্তাহ বাইরে থাকতে হবে মিরাজকে। সেই সময়টা এখন পেরিয়ে যাচ্ছে চার সপ্তাহ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন, আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে মিরাজকে পাওয়া নিয়ে শঙ্কা নেই আপাতত। “চট্টগ্রাম টেস্ট শেষে ঢাকায় ফিরে আবার ওয়েস্ট ইন্ডিজের দল নিয়ে বসব। মিরাজকে আশা করি পাওয়া যাবে ওখানে। ওর রিহ্যাব শুরু হয়ে যাচ্ছে। শরিফুলকে টেস্ট সিরিজে আমরা হয়তো পাব না।” চট্টগ্রাম টেস্টের জন্য প্রথম ঘোষিত দলে না থাকার পর হুট করে দলে যোগ করা মোসাদ্দেক হোসেন আছেন মিরপুর টেস্টের দলেও। চোটের কারণে ফাস্ট বোলার তাসকিন আহমেদ নেই আগে থেকেই। সুযোগ পাননি আরেক পেসার আবু জায়েদ চৌধুরি। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্ট শুরু সোমবার। এরপর আগামী মাসের প্রথম সপ্তাহে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল।
বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরি, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন।